পাটগ্রামে যথাযথ মর্যাদায় শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৭:০২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ছাড়াও বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনসমূহ জাতীয় শোক দিবস পালন করে।  
 
১৫ আগস্ট শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম নাজুর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম, পৌর মেয়র শমসের আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাটগ্রাম প্রেসক্লাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রামান্য চিত্র প্রদর্শনী ও উপজেলা সভাপতি কেশব চন্দ্র রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরনী এবং আলোচনা সভার আয়োজন করে। 
 
ইত্তেফাক/কেকে