চাঁদপুরের হাজীগঞ্জে আব্দুল্লাহ নামে দুই বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার সকালে হাজীগঞ্জ পৌর সভার ধেররা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে ওই এলাকার মুনছুর সর্দারের ছেলে। সকালে সবার অজান্তে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/জেডএইচ
