জামালপুর জেলার ইসলামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে শোক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বটতলা চত্বরে পথসভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সংরক্ষিত এমপি মাহজাবিন খালেদ বেবী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, সিনি. সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/নূহু
