জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ-দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
এ সময় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/বিএএফ
