জামালপুর জেলার ইসলামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ইসলামপুর কলেজ চত্বরে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল ও জামালপুরের সংরক্ষিত এমপি মাহজাবিন খালেদ বেবী এর উদ্বোধন করেন।
এ সময় সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য ওয়ারেস আলী, কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আহসান হাবীব, বেলগাছা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক ও কলেজের শিক্ষক মণ্ডলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/কেকে
