গাইবান্ধায় জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৭:৩৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
 
জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন, আবৃত্তি, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা, যুব উন্নয়নের চেক বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। 
 
স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হিরু,  জেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। 
 
এছাড়া জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, গাইবান্ধা পৌর পরিষদ, সরকারি মহিলা কলেজ, জেলা জজশীপ ও আইনজীবি সমিতি, আসাদুজ্জামান স্কুল ও কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 
 
ইত্তেফাক/নূহু