চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলার সর্বত্র ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, বেগমগঞ্জ উপজেলা ক্যাম্পাসে ও চৌমুহনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। উভয় স্থান থেকে শোক র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে বেগমগঞ্জ পরিষদ ক্যাম্পাসে নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী- বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, প্রধান আলোচক ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যা, অন্যান্যের মধ্যে আলোচনা করেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট শরীফ উল্যা, এডভোকেট আকতারুজ্জামান আনসারি প্রমুখ।
পরে শিুশু কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা হয়। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু
