শোক দিবসে বাগেরহাটে ৮১ ক্ষুদ্র ব্যাবসায়ীকে ১৬ লাখ টাকার সুদমুক্ত ঋণ প্রদান

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৮:১৯
জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর বাগেরহাট শহরের ৮১ জন ক্ষুদ্র ব্যাবসায়ীকে ১৫ লাখ ৩৫ হাজার টাকার সুদমুক্ত ঋণ প্রদান করেছে। বুধবার দুপুরে সমাজকল্যাান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ক্ষুদ্র ব্যাবসায়ীদের হাতে এ ঋনের চেক তুলে দেন।
 
বাগেরহাট সরকারী শিশু পরিবারের অডিটরিয়ামে ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মোঃ ফজলে এলাহী প্রমুখ।
 
অনুষ্ঠানে দগ্ধজনিত কারণে ক্ষতিগ্রস্ত ৭জনকে ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
 
ইত্তেফাক/নূহু