স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬৩ স্থানে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামগঞ্জের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদের সভাপতিত্বে ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খাঁন মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা, আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, রামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. মামুন আখন্দ, কৃষকলীগের সভাপতি মো. আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমুখ।
পরে প্রধান অতিথি ডা. আনোয়ার হোসেন খান ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠ, নাগমুদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানাসহ একাধিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভায় ১৫টি গরু বিতরণ ও প্রত্যেক ইউনিয়নে ২লক্ষ টাকা করে পৌরসভায় ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়।
ইত্তেফাক/বিএএফ
