বঙ্গবন্ধুর খুনি আব্দুর রশিদের গ্রামে কাঙ্গালি ভোজ

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:০৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আত্মস্বীকৃত খুনি কর্নেল আব্দুর রশিদ খন্দকারের নিজ বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে কাঙ্গালি ভোজের আয়োজন করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
 
বুধবার দুপুরে জাতীয় শোক দিবসে উপজেলার কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ছয়ঘড়িয়া গ্রামের ওই কাঙ্গালি ভোজে স্থানীয় এতিমখানার শিক্ষার্থী ও হতদরিদ্র লোকজন অংশ নেয়। 
 
এসময় তারা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনি পলাতক আব্দুর রশিদকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানায়।
 
ইত্তেফাক/জেডএইচ