বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন: বিমান ও পর্যটনমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:১৭
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনার আলোক শিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তার নেতৃত্বেই বাঙালী পেয়েছে একটি স্বাধীন দেশ, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন।’ 
 
বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‌‘বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনার কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
 
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক আ্যডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ