আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শোক র্যালি বের করা হয়। এতে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিস সুরাইয়া খান। দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন।
তাছাড়াও উপজেলার ২ পৌর সভা ও ১০ ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক স্পটে কাঙ্গালি ভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফাতেমা খানম, শেফালী রানী দাস, মজিবুর রহমান, নুরুল আমিন, পারভেজ ও মাসুম বিল্লাহ প্রমুখ। গোপালদী মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহর নেতৃত্বে শোক দিবস পালিত হয়।
ইত্তেফাক/জেডএইচ
