জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও ইসলামপুর সরকারি কলেজের এর উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রায় সাড়ে তিন স্পটে গণভোজের আয়োজন করাসহ দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
থানা মোড় বটতলা চত্বরে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস ছালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, সহকারী সিনিয়র পুলিশ সুপার আবু সুফিয়ান, পৌর মেয়র আব্দুল কাদের সেখসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
