লামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। লামা উপজেলা প্রশাসন শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করে।
দিবসের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল শোক র্যালি শেষে লামা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, লামা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, মুক্তিযোদ্ধা লামা ইউনিট কমান্ডার শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন, যুবলীগ লামা উপজেলা সেক্রেটারি প্রদীপ দাশ, ছাত্রলীগ লামা উপজেলা সেক্রেটারি মো. শাহীন, লামা পৌর ছাত্রলীগ সভাপতি বিপ্লব নাথ প্রমুখ।
লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও আইনজীবী সমিতির উদ্যোগে এবং লামা মাতামুহুরী সরকারি কলেজ, লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয় এবং লামা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে।
লামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও বিশাল কুলখানির আয়োজন করা হয়। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৬ হাজারের অধিক মানুষ কুলখানিতে অংশগ্রহণ করে। বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখ নিয়ে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/জেডএইচ
