পলকের নেতৃত্বে সিংড়ায় বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:১১
নাটোরের সিংড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইসিটি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
এ সময় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ