ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে স্বাধীনতা দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:১২
ঢাকায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করলো ভারতীয় হাইকমিশন। বুধবার হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্সে পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভারতীয় রাষ্ট্রপতির বার্তা উপস্থিত সবাইকে পড়ে শোনান দেশটির হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় হাইকমিশনের কর্মকতারাসহ ৬০০জনেরও অধিক ভারতীয় নাগরিক উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/টিএস