আড়াইহাজার থানা থেকে চুরি হলো সহকারী দারোগার মোটরসাইকেল

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:১৩
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভেতর থেকে শাহিন নামের এক সহকারী দারোগার (এএসআই) মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার ভোরের কোন এক সময় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি থানা চত্বরে ভিড়ানো ছিলো। টিভিএস কোম্পানির আরটিআর ১৫০ সিসি  মটরসাইকেলটি সম্প্রতি ১ লাখ ৮৪ হাজার টাকায় কিনেছিলেন ঐ এএসআই।
 
জানা যায়, মঙ্গলবার (১৪ আগস্ট) দিবাগত রাতে থানার অভ্যন্তরে মটরসাইকেলটি রাখেন থানার সহকারী পুলিশ পরিদর্শক শাহীন। সকালে থানার সামনে আর সেটি দেখতে পাননি তিনি। ভোরের কোন এক সময় এটি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, থানার বাইরে এটি রাখা ছিল বলে শুনেছি। থানার ভেতর থেকে চুরি হয়েছে কিনা খতিয়ে দেখা হবে।
 
ইত্তেফাক/নূহু