মেলান্দহে শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:২৮
সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন শোক র‌্যালি বের করে। এরপর মুক্তমঞ্চে আলোচনা সভা, বিকেল ৫টায় শিশুকিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। 
 
দুপুরে বঙ্গবন্ধুর জীবন-কর্মের উপর মাহমুদপুর হাবিবুর রহমান কলেজের শিক্ষার্থীদের মাঝে বিশেষ আলোকচিত্র প্রদর্শিত হয়। ডাকবাংলোতে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন, ইউএনও তামিম আল ইয়ামীন, মেয়র শফিক জাহেদী রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জেডএইচ