সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী, স্থানীয় এমপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন করেছে।
জানা যায়, বুধবার বিকাল ৩টায় পৌরসদরস্থ উত্তর বাজারে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়ার পরিচালনায় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দল্লাহ আল বাকের ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরমেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউর আলম, জেলা শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আযাদ, উপঃ বন বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, কুমিরা ইউনিয়ন নেতা হারুন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে বুধবার বিকাল ৩ টায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুনের নেতৃত্বে পৌরসদরস্থ এল কে সিদ্দিকী স্কয়ারে শোক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা,জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, ১নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ৭নং ইউপি চেয়ারম্যান মনির আহম্মদসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার বিকাল ৩টায় পৌরসদরস্থ এল কে সিদ্দিকী স্কয়ারে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ দিদারুল আলমের নেতৃত্বে শোক সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইছহাক, ৭নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোরসেদ হোসেন চৌধুরী, ২নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রায়হান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সকল বক্তারা বলেন, ফাঁসির আসামি বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে অবিলম্বে দণ্ড কার্যকর করতে হবে। আর এখনো দেশের ভিতরে যারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু
