কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কোনাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার পুরানখলা গ্রামের অটোরিকশা চালক আবুল হোসেন (১৮), একই উপজেলার পিরিজপুর গ্রামের যাত্রী মোশাররফ হোসেন (২২) ও ভৈরব উপজেলার মিরারচর গ্রামের যাত্রী বাহার মিয়া (৫২)। আহত জহুরুল ইসলামকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কুলিয়ারচর উপজেলার আগরপুর-কোনাপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সিনজিচালকসহ ৩ জন নিহত হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুড়িয়ে দেয়া বাসটিকে পরে ভৈরব হাইওয়ে থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
