জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়ে রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল বিশেষ মোনাজাত ও বিশেষ প্রার্থনা।
রামু উপজেলা পরিষদ মিলনায়তনে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াই হলা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দীন আহমদ।
এতে উপস্থিত ছিলেন রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, পরেশ বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন ইসলাম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাচন অফিসার মাহফুজ আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন আরফাত প্রমুখ। আলোচনা সভার পরে যুব উন্নয়ন প্রশিনার্থীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। সব শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তৈয়ব। তাছাড়া রামু স্বাস্থ্য বিভাগ উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করে।
ইত্তেফাক/নূহু
