বিজয়নগরে আজ বুধবার বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজের সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. তানভির ভুইঞা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ, ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু প্রমুখ।
ইত্তেফাক/নূহু
