মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বুধবার শহরে স্মরণকালের বৃহৎ শোক মিছিল হয়। এছাড়া উপজেলা পর্যায়ে ভাবগাম্ভীর্য পরিবেশে জাতির জনকের স্মরণে শোক র্যালি বের হয়।
আলোচনা, দোয়া, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুকে জানতে চাই, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতি লেখা চিঠি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান ও গণ খাদ্য বিতরণ করা হয়।
জেলা ও উপজেলা ছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রামে গ্রামে কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামান ডাবলু, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবীর এবং গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
