রংপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:৪৫
রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে নগরীর ডিসির মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে রংপুরের জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ।
 
রংপুরে সকল সরকারী বেসরকারী আধা সরকারী শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ আওয়ামীলীগ রংপুরসহ এর সকল অঙ্গসংগঠন সমুহ। 
 
যোহরের নামাজ শেষে গোটা জেলার সকল মসজিদে কুরআন খতম ও মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মাবলম্বীরা মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থণা করে। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন  বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচায্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীরীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম। 
 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, মোনাজাত করা হয়। পরে একটি শোক র‌্যালি জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে রংপুর টাউন হলে এসে শেষ হয়।
 
সকাল সাড়ে দশটায় রংপুর টাউন হল অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকীতে প্রামান্য চিত্র প্রদর্শন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
 
এদিকে গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনারুল ইসলাম, আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, রংপুর জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রচার সম্পাদক রোজি রহমান, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত, জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবু তালহাব মোহাম্মদ বিপ্লব, শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মন, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর বক্সি, উপ-দপ্তর সম্পাদক আমীন সরকার, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী মোরতুর্জা মুনছুর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সর্দার, শাহিনুর ইসলাম গাজী, মোত্তালিব হোসাইন, শরিফুল ইসলাম, ফোরকান হামিদ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, মোস্তফা পারভেজ জিয়ন, মোহাইমিনুল হাসিব, সাজেদুর রহমান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আদনান হোসেন, বেলাল হোসেন আপেল, আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক মোক্তার ইলাহী মুরাদ, দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন টুটুল, উপ-প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম, উপ-দপ্তর সম্পাদক হাসানুল কবির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানিম আহসান চপল, আপ্যায়ন বিষায়ক সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ। উক্ত আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্য করার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।
 
ইত্তেফাক/নূহু