গফরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:৪৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে ১৩৭ টি স্পটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করে। 
 
একই সঙ্গে সাবেক এমপি ক্যাপ্টেন অব. গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মেজর অব. রেজাউল করিম রেজার অনুসারীরা কমপক্ষে ১৫টি স্পটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করে। 
 
এছাড়া উপজেলা প্রশাসন, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার প্রায় সাড়ে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন, রচনা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
ইত্তেফাক/কেকে