রাণীশংকৈলে প্রতিবন্ধী স্কুলে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:৪৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে ঐ স্কুলে প্রধান শিক্ষক মখলেসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য দেন স্কুল সভাপতি সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কমিটি সদস্য তাজুল ইসলাম হাবুল প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
 
ইত্তেফাক/নূহু