দিনাজপুরের ফুলবাড়ি পিকআপ-ট্রাক সংঘর্ষে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার তেতুলিয়া নামক স্থানে ঘটে।
সিরাজুল ইসলাম পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া মহল্লার মৃত শমসের আলীর ছেলে ও ফুলবাড়ির একজন ধান ও চাল আড়ৎ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম তার চিলাপাড়া গ্রামের পুকুর থেকে পিকআপে করে মাছ নিয়ে ফুলবাড়ি যাচ্ছিলেন। উপজেলার তেতুলিয়া নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/ইউবি
