ফুলবাড়ী সীমান্ত থেকে ২ ভারতীয় যুবক গ্রেফতার

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৪:৪১
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার অপরাধে ভারতীয় দুই যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই দুই যুবককে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি এলাকা থেকে ওই দুই ভারতীয় যুবককে আটক করা হয়। তারা হলেন, কোচবিহার জেলার দিনহাটা থানার করলা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বাদল মিয়া (২২) ও একই গ্রামের আজাদুল হকের ছেলে শাওন মিয়া (১৮)।
 
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্সপোর্ট আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি