টুইটার নিষিদ্ধের হুমকি দিল পাকিস্তান

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:১৭
দাবি অনুযায়ী ‘আপত্তিকর’ পোস্ট ডিলিট না করায় পাকিস্তানে টুইটার নিষিদ্ধের হুমকি দিল দেশটির টেলিকম কর্তৃপক্ষ। খবর ডন নিউজের।
 
পাকিস্তান টেলিকমিশন কর্তৃপক্ষের মহাপরিচালক নিসার আহমেদ বলেন, ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিছু পোস্ট ডিলিট করতে বলা হয়েছিল। অন্যরা করলও টুইটার এসব পোস্ট ডিলিট করছে না।
 
এ বিষয়ে পাকিস্তান হাইকোর্টের আদেশও তুলে ধরেন নিসার আহমেদ। তিনি বলেন, ‘আদালতই টুইটারকে শিক্ষা দেবে।’
 
২০০৮ এবং ২০১০ সালে পাকিস্তানে ফেসবুক নিষিদ্ধ করা হয়। ২০১২ সাল থেকে দেশটিতে ২ বছরের জন্য বন্ধ ছিলো ইউটিউবও।
 
তবে এ বিষয়ে পাকিস্তানের সম্ভাব্য তথ্য মন্ত্রী ও তেহরিকে ইনসাফ দলের তথ্য সচিব ফাওয়াদ চৌধুরী বলেন, ‘আমরা সব ধরনের নিয়ন্ত্রণে আরোপের বিপক্ষে। যারা আপত্তিকর পোস্ট দেখতে চায় না তারা সেগুলো খোজা বন্ধ করলেই পারে। মনে রাখতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর কেবল বিনোদনের জায়গা নয়। অনেকের পেশা এর সঙ্গে জড়িত।’
 
ইত্তেফাক/টিএস