মিঠাপুকুরে শোক দিবসের র‌্যালিতে জনতার ঢল

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৩৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রংপুরের মিঠাপুকুরে মানুষের ঢল নেমেছিল। বৃহস্পতিবার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। 
 
সকাল থেকেই উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২০ হাজার মানুষ শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন।র‌্যালি শেষে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুহূর্তেই আলোচনা সভাটি বিশাল জনসমাবেশে রূপ নেয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। 
 
তিনি শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামীতেও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। 
 
ইত্তেফাক/জেডএইচ