কিশোরগঞ্জে চালু হলো সততা ষ্টোর

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৪৪
ছাত্রছাত্রীদের  মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে নীলফামারী জেলার কিশোরগঞ্জে চালু হলো সততা ষ্টোর।
 
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ রণচণ্ডী স্কুল এন্ড কলেজে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোর উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।
 
সততা ষ্টোর উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. বেনজির আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ তনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরুল হক প্রমুখ।
 
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা একটি সর্বোৎকৃষ্ট পন্থা। তোমরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে, তখন শিক্ষাজীবন থেকে গড়া উঠা সততা দিয়ে কাজ করে দেশকে দুর্নীতিমুক্ত করবে।
 
উল্লেখ্য, সততা ষ্টোরে খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্স, রং পেন্সিল, চিপস, বিস্কুটের মতো পণ্য পাবে শিক্ষার্থীরা। পণ্যের দাম দেখে শিক্ষার্থীকে ক্যালকুলেটরে হিসাব করে সাদা কাগজে পণ্যের নাম ও সমপরিমাণ টাকা লিখে ক্যাশ বাক্সে রেখে আসতে হবে। সেক্ষেত্রে সমপরিমাণ খুচরা টাকা সঙ্গে রাখতে হবে।
 
ইত্তেফাক/জেডএইচ