শোক দিবসে সোনারগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:১৬
জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। আয়োজনের অংশ হিসেবে এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
 
শফিকুল ইসলাম বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। তার আদর্শের প্রতি সম্মান বুকে নিয়েই রাজনীতির পথে হাঁটতে চাই। আমার বিশ্বাস, আমি এমপি হলে এলাকার মানোন্নয়ন অবদান রাখবো।'
 
এসময় তিনি সোনারগাঁওয়ের কয়েকটি এলাকা চিহ্নিত করে সেখানকার রাস্তা ও অবকাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে জনগণের সহযোগিতাও প্রত্যাশা করেন শফিকুল ইসলাম। 
 
মতবিনিময় সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এরপর উপস্থিত দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/জেডএইচ