ধান কাটা শুরু, ফলনে খুশি কৃষকরা

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:২৭
সিরাজগঞ্জ সদর উপজেলায় আউশ ধান কাটা শুরু হয়েছে। ফলন  ভালো হওয়ায় কৃষকরাও ব্যাপক খুশি। বর্তমানে  ধানের বাজার দর ভালো, উৎপাদন খরচ কম এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় সিরাজগঞ্জে  আউশ ধানের ফলন  এবার ভাল হয়েছে।
 
সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম  আলী জানান, এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে ৫৩০ হেক্টর যা বিগত বছরের তুলনায় বেশি। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন কৃষককে সার, বীজ ও নগদ অর্থ সহায়তা, চাষি পর্যায়ে ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের ২০টি প্রদর্শনী, রাজস্ব খাতের অর্থায়নে ২০টি প্রদর্শনী ও এনএটিপি প্রকল্পের ২০টি প্রদর্শনী স্থাপন করে কৃষকদের আউশ আবাদে উৎসাহিত করা হচ্ছে।
 
সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের কৃষক মো. সুলতান আহমদ জানান, এ এলাকায় আগে আউশ ধান আবাদ হত না। কৃষি বিভাগের সহায়তায় আউশের আবাদ শুরু করেছেন এবং ভাল ফলন পেয়েছেন।
 
আউশ আবাদে ব্রি ধান ৪৮ জাতটি বেশি চাষ হয়েছে। মাত্র ১০০ দিন জীবনকাল এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় আউশ ধান আবাদের দিকে ঝুঁকছে কৃষকরা। 
 
ইত্তেফাক/জেডএইচ