কলেজ ও স্কুল মাঠে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২০:০১
শিবপুর কলেজ ও স্কুল মাঠে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টায় এ মানববন্ধন করা হয়।
 
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রিফাত রাখিল, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. বদরুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ সরকার, ছাত্রনেতা আসলাম খান। 
 
শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা বেগম বলেন, কলেজ মাঠে কোরবানির পশুর হাটের ব্যাপারে আমি অবগত নই।
 
শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর বলেন, স্কুল মাঠে প্রতিদিন শিশু কিশোররা বিকেলে খেলাধুলা করে। স্কুল মাঠের পরিবেশ নষ্ট করে পশুর হাট বসানোর পক্ষে আমি এক মত নই।
 
ইত্তেফাক/জেডএইচ