জামালপুরের মেলান্দহে বাঘের ছানা আটক করেছে এলাকাবাসী। ১৬ আগস্ট দুপুরে ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ির একটি পরিত্যক্ত কূপ থেকে এলাকাবাসী ব্যাঘ্র শাবকটি উদ্ধার শেষে শিকল লাগিয়ে খাঁচায় বন্দি করে রাখে। খবর পেয়ে এলাকার শত শত লোক ব্যাঘ্র শাবক দেখার জন্য ভিড় জমাচ্ছে।
ধারণা করা হচ্ছে-খাদ্য সংকটের কারণে পইরবাড়ির ঝুঁপড়ি থেকে শাবকটি লোকালয়ে চলে এসেছিল। এরপর সে ওই কূপে পড়ে যায়। বর্তমানে এলাকায় বাঘ আতংক বিরাজ করছে।
ইউএনও তামিম আল ইয়ামীন জানান, বনবিভাগে শাবকটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু
