নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় শিহাবউদ্দিন আলিফ (৫) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জল্লারপাড় আমহাট্টা এলাকার একটি বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলিফ শহরের আমহাট্টা জল্লারপাড় এলাকার নান্নু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক অজয় কুমার পাল জানান, সকালে আলিফ নিখোঁজ ছিল। পরে বিকেলে পাশের এক ঘর থেকে পলিথিন পেঁচানো বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
তদন্তের স্বার্থে যুবকের নাম প্রকাশ করেনি পুলিশ।
ইত্তেফাক/নূহু
