নাটোরে পানিতে ডুবে শিশুর মূত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২৩:৫৪

নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় পানিতে ডুবে সোয়াইব নামে দেড় বছরের এক শিশুর মূত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। তার লাশ উদ্ধার করে প্রতিবেশীরা।

নিহত শিশু উপজেলার আগপড়া শেরকোল গ্রামের হাসিফুলের পুত্র।

ইত্তেফাক/নূহু