গাংনীতে প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৫:৫৯
গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় সাহাবুদ্দীন (২৫) নামের এক প্রবাস ফেরত যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। যুবক সাহাবুদ্দীন ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, সাহাবুদ্দীন তার গ্রামের এক মেয়েকে দীর্ঘ ৫ বছর ধরে ভালোবেসে আসছিলেন। সে গত ৪ বছর ধরে কর্মের সুবাদে প্রবাসে জীবন-যাপন করলেও ওই মেয়েকে বিয়ে করার জন্য গত এক সপ্তাহ অাগে বাড়ি আসেন।
 
সাহাবুদ্দীন ওই মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে বাবাকে জানান। সাহাবুদ্দীনের বাবা এ বিয়েতে অসম্মতি জানান। এ নিয়ে বাবার উপর অভিমান করে তিনি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে বিষপান করেন।
 
এ সময় পরিবার ও প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি