চাটমোহর উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে শুক্রবার দুপুরে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশু হলো ওই গ্রামের ইসলাম হোসেনের ছেলে সাব্বির হোসেন।
এলাকাবাসী জানান, সবার অগোচরে সাব্বির বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পানি থেকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/আরকেজি
