চকরিয়ায় ট্রাক চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৭:৩০
চকরিয়ায় ফজল করিম (৫০) নামে ট্রাক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বানিয়ার ছড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
 
তিনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে।
 
চিরিঙ্গা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম জানান, বানিয়ারছড়া ব্রিজের কাছে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি