এবারও ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:৫০
গানের প্রতি অসম্ভব ভালোবাসা এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের। গান গাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম শুনতে হয়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমত তার গান নিয়ে ট্রোল হয়। 
 
তারপরেও তিনি থেমে যাননি। সকল সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গান গেয়ে যাচ্ছেন। বরাবরের মত এবারও ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান। ‘বলোনা তুমি কার’ এই নামে ঈদুল আজহায়  প্রচার হবে তার গাওয়া গানের অনুষ্ঠান। ঈদের তৃতীয়দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। 
 
গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং কৌশিক হোসেন তাপস। 
 
স্টুডিওসহ দেশে এবং দেশের বাইরের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো।  
 
ইত্তেফাক/জেডএইচ