কোমলমতিরা ঘরে গেলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই: হাছান মাহমুদ

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৯:৫৯
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। 
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলাকারী বিএনপি জামায়াত স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
হাছান মাহমুদ আর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোমলমতি শিক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নেওয়ায় তারা ঘরে ফিরে গেছে। এই শিক্ষার্থীদের নিয়ে বিএনপি জামায়াত এবং ১/১১ কুশিলবরা ষড়যন্ত্র করে যে অপ-রাজনীতি করতে চেয়েছিল তা কিন্তু থেমে নেই। তারা এখনও সক্রিয়  আছে। 
 
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপিসহ স্বেচ্ছাসেবক লীগের মহানগর, থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/এমআই