প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা ও মিডল্যান্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান খন্দকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর এ্যপোলো হাসপাতালে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ আইনজীবী হারাল আর আমরা হারালাম বঙ্গবন্ধু একজন আদর্শবান রাজনীতিবিদকে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য , শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং কুমিল্লার মুরাদনগরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কাল বাদ মাগরিব পারিবারিক কবস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/এমআই
