পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২৩:০৬

পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে আজ শুক্রবার বেলা ১২ ঘটিকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক এএসআই আহত হয়েছেন। নিহতের নাম মজিবর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে আহত দুজনের মধ্যে মজিবর রহমানকে গাইবান্ধা হাসপাতাল থেকে রংপুর মেডিকলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবর রহমান (৪৮) মারা যায়। মজিবর রহমান বেংগুলিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।

অপর মোটরসাইকেল আরোহী পলাশবাড়ী থানায় কর্মরত এএসআই বাদল গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ইত্তেফাক/নূহু