কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ বেলাল (২৫)। মোঃ বেলাল উখিয়া উপজেলার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নির্দেশে এসআই চন্দন চন্দ্র দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
IMG0
পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাস চট্রমেট্টো ছ-১১-১৪৫৮তে তল্লাশী চালিয়ে গাড়ির স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১লাখ পিস ইয়াবাসহ বেলালকে আটক করা হয়। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
