দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের ৮৬তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০১:১০

গতকাল ১৭ আগস্ট দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শিল্পীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস্ ক্লাব-বিএমসিসি’র একটি প্রতিনিধি দল তার বাসায় শুভেচ্ছা জানাতে আসে।

এ সময় উপস্থিত  ছিলেন ক্লাবের সভাপতি সাকিল হক, জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকবাল মজিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ক্লাবের সহ-সভাপতি মোহাম্মাদ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল রহমান শিমুলসহ আরো অনেকে।

তারা বরেণ্য এই শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য (সম্মানসূচক) কার্ড তুলে দেন। পরে মুর্তজা বশীর উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

উল্লেখ্য, চিত্রশিল্পী মুর্তজা বশীর বহুভাষাবিদ, জ্ঞানতাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ পুত্র।

ইত্তেফাক/নূহু