দৌলতপুরে গরু ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:১৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে শনিবার মনিরুল ইসলাম (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মনিরুলের পরিবার ঢাকায় বসবাস করে। ব্যবসায়ের প্রয়োজনে মাঝে মধ্যে মনিরুল ওই বাড়িতে এসে একা থাকতেন। তিনি হোসেনাবাদ বাজার সংলগ্ন  কামাল মন্ডলের ছেলে। 
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, উপজেলার হোসেনাবাদ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ইসলাম নিজ বাড়ির তৃতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার ভাতিজা বকুল তার জন্য সকালের খাবার নিয়ে যায়। বকুল ঘরের দরজা খোলা দেখতে পায়। কোন সাড়া শব্দ না পেয়ে মনিরুলে শয়নকক্ষে গিয়ে মেঝেতে গলাকাটা অবস্থায় মনিরুলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা এসে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি