শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:২৪
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় শনিবার সকালে ট্রাকের ধাক্কায় মো. আজিজুর রহমান (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 
 
এ সময় খোরশেদ আলম (৩৪) ও ট্রাকের হেলপার মো. হজরত আলী (২১) গুরুতর আহত হন। নিহত আজিজুর জামালপুর সদরের সোনাকাথা গ্রামের হোসেন আলীর পুত্র। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ভোরে গরু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাওনা ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে গরু ভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় একজন মারা যায়। 
 
ইত্তেফাক/ইউবি