টেকনাফে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:৫৫
টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবা জব্দ করেছে। চিহ্নিত তিনটি পয়েন্ট দিয়ে এখনো মাদকের চালান খালাস বন্ধ হয়নি বলে জানা গেছে।
 
জানা যায়, গত রাত ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিন হোয়াব্রাং পয়েন্টে নিয়মিত টহল দেয়ার সময় ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে ওঁেপতে থাকে। কিছুক্ষণ পর একজন লোক একটি বস্তা মাথায় করে বেড়িবাঁধ অতিক্রম করার সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া করা মাত্র বস্তাটি ফেলে মাঠ দিয়ে গ্রামে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেখা যায় সেখানে ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবা রয়েছে। সেগুলো উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
 
এদিকে হ্নীলা সুলিশ পাড়া, হোয়াব্রাং ও মৌলভী বাজার পয়েন্টে সোর্স নামধারী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে মাদক চোরাকারবারী চক্র সক্রিয় থেকে বিভিন্ন প্রকার মাদকের চালান খালাস করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের অপতত্পরতা বন্ধ না হওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 
ইত্তেফাক/এএম