রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান জানান, অজ্ঞান পার্টির ৫৭ জনসহ বিভিন্ন অপরাধে মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫ লাখ টাকার জালনোট পাওয়া গেছে।
ইত্তেফাক/এএম
